ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মৃত্যু হয় ৭ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ১৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৫৯৬ জন।


সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ads
ads
ads

Our Facebook Page